সিল্কসিটিনিউজ ডেস্ক:
গাজীপুরে কভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় চালক সোহাগ (২৮) নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বানিয়ারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত সোহাগ গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ আবদার গ্রামের আবুল কাশেমের ছেলে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন ও স্থানীয়রা জানান, সোহাগ মুরগিবাহী পিকআপ চালাতেন। গত রাতে ঢাকায় মুরগি নামিয়ে ফেরার পথে ভোর ৫টার দিকে বানিয়ারচালা এলাকায় একটি কভার্ডভ্যানের পেছনে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক সোহাগের মৃত্যু হয়।










