সিল্কসিটিনিউজ ডেস্ক:
২০১৫ সালে জে২ নামে জে সিরিজের প্রথম স্মার্টফোন বাজারে এনেছিলো স্যামসাং। পরবর্তীতে ২০১৬ সালে জে২ ২০১৬, ২০১৭ সালে জে২ প্রাইম এবং সর্বশেষ ২০১৮ সালে জে২ ফোরজি দেশের বাজারে আনে স্যামসাং মোবাইল বাংলাদেশ।
স্যামসাং-এর তথ্যমতে, জে২ ডিভাইসটি টানা তিন বছর দেশের বাজারে সর্বোচ্চ বিক্রিত হ্যান্ডসেট। স্বল্প বাজেটে স্যামসাং-এর আধুনিক স্মার্টফোন ব্যবহার করতে পারায় জে২ সিরিজের নতুন ডিভাইসের দিকে মুখিয়ে থাকে অসংখ্য ক্রেতা।

এরই ধারাবাহিকতায় ক্রেতাদের চাহিদা মেটাতে জে২ সিরিজের ফোরজি সুবিধাসম্বলিত নতুন ডিভাইস জে২ কোর নিয়ে এসেছে স্যামসাং। স্বল্প বাজেটের এ ডিভাইসটির আকর্ষণীয় দিকগুলোর মধ্যে রয়েছে টানা ১১ ঘন্টা ইউটিউব গো ব্যবহার, দ্বিগুণ স্টোরেজ সুবিধা, দৃষ্টিনন্দন কালার বা রং এবং ২৬০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। এছাড়া ১২০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয়ার মধ্য দিয়ে দেশের স্মার্টফোন বাজারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্যামসাং।
৮ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরার পাশাপাশি মনোমুগ্ধকর সেলফি তোলার জন্য আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ৫ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে থাকায় ডিভাইসটি ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীরা পাবেন অনবদ্য এক অভিজ্ঞতা।
অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও (গো অ্যাডিশন) অপারেটিং সিস্টেমচালিত গ্যালাক্সি জে২ কোর সাধারন অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে দূর্দান্ত কর্মদক্ষতা নিশ্চিৎ করে। ডুয়েল-সিম স্লটবিশিষ্ট ফোনটিতে রয়েছে কোয়াড-কোর প্রসেসর এবং এক জিবি র্যাম।
আনন্দঘন মূহুর্ত ক্যামেরাবন্দি করতে ডিভাইসটির পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেল এবং ভিডিও কল ও সেলফি তুলতে সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
দীর্ঘ সময় ধরে ব্যবহারের উদ্দেশ্যে এতে ২৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যুক্ত করা হয়েছে। একবার ফুল চার্জে টানা ১১ ঘন্টা ইউটিউব গো-তে ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীরা।
বাড়তি প্রাপ্তি হিসেবে ডিভাইসটিতে আছে ৫ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে এবং ৮ জিবি রম যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বৃদ্ধি করা যাবে।
সাধারণ ফোন থেকে প্রথমবার অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করার কথা ভাবছেন মূলত তাদের জন্যই জে২ কোর উন্মোচন করা হয়েছে।
মাত্র ৮ হাজার ৫৯০ টাকায় ব্ল্যাক, ব্লু এবং গোল্ড কালারের মধ্যে থেকে পছন্দের জে২ কোর ক্রয় করে ক্রেতারা পাচ্ছেন ১২০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যা বাংলাদেশের স্মার্টফোন বাজারে একদম নতুন।









