রাজশাহী

বাগমারায় বিএনপিকর্মীকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারায় এক বিএনপিকর্মীকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই বিএনপিকর্মীর নাম আনছার আলী (৪৫)। তার বাড়ি উপজেলার শিকদারী বাজার এলাকার বালিয়া এলাকায়।

 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে। এরপর থেকে ওই বিএনপিকর্মীর কোনো হদিশ পাচ্ছেন না তার পরিবারের লোকজন।

 

এ নিয়ে চরম উদ্বিগ্নতায় রয়েছেন পরিবারটি-সিল্কসিটি নিউজকে ফোনে জানিয়েছেন আনছার আলীর ভাই সামশুল ইসলাম।

 

তিনি শুক্রবার সকাল ৬টার দিকে ফোন করে সিল্কসিটি নিউজকে জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে একটি সাদা মাইক্রোবাস তাদের বাড়ির সামনে যায়। এসময় ৭-৮ জনের দল পুলিশ পরিচয়ে ভিতরে ঢুকে। পরে তারা আনছার আলীকে তুলে নিয়ে চলে যায়।

 

ঘটনার পরে আনছারের পরিবার বাগমারা থানাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে খোঁজ-খবর নেন। কিন্তু আনছার আলীর আর কোনো হদিশ পাননি।

 

বিষয়টি নিয়ে বাগমারা থানায় যোগাযোগ করা হলে ওসি আলী হোসেন জানান, এই ধরনের কোনো ঘটনার কথা তাদের জানা নেই।

 

পারিবারের সদস্যরা সিল্কসিটি নিউজকে জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আনছার আলীর ওপর ব্যাপক নির্যাতন চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা একের পর এক কয়েকটি মামলাও দায়েরে করেন। ওইসব মামলায় পরে আনছার আলী আদালত থেকে জামিনে আছেন। এখন বর্তমানে কোনো মামলাও নাই। এলাকায় কোনো ঝামেলাও হয়নি। তবুও হটাৎ করে কেন কে বা কারা তাকে তুলে নিয়ে গেল এ নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারটি।

 

স/আর