সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ৫৯০ বোতল ফেনসিডিলসহ ট্রাক্টর জব্দ

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে ৫৯০ বোতল ফেনসিডিলসহ ট্রাক্টর জব্দ

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
শিবগঞ্জে ৫শ’ ৯০ বোতল ফেনিসিডিলসহ একটি ট্রাক্টর জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে দূর্লভপুর ইউনিয়নের বার রশিয়া গ্রামের বেড়ীবাধের উপর একটি  ট্রাক্টর তল্লাশী করে ফেনসিডিলসহ ট্রাক্টরটি জব্দ করা হয়।

 

মনাকষা বিওপি কমান্ডার গোলাম মুর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মনাকষা বিওপির হাবিলদার হাফিজের নেতৃত্বে বিজিবির একটি টহল দল দূর্লভপুর ইউনিয়নের বার রশিয়া গ্রামের বেড়ীবাধের উপর একটি  ট্রাক্টর তল্লাশী করে ৫শ’ ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় সুযোগ বুঝে ট্রাক্টরের চালক পালিয়ে যাওয়ায় বিজিবি ট্রাক্টরটিকে জব্দ করে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।

স/অ