সিল্কসিটিনিউজ ডেস্ক:
কিন্তু এবার এক রিপোর্টে জানা গেল, আগামী জানুয়ারিতে ফোনটির ঘোষণা আসবে।
সম্প্রতি অনলিকসে ফাঁস হয়েছে ফোনটির থ্রিডি রেন্ডার ছবি। এতে দেখা যায়, নকিয়া ৯ এর নিচে ও উপরে বেশ ভালো পরিমাণে বেজেল রয়েছে। ফোনটির দুই পাশে থাকবে গ্লাস বডি।

পেছনে বৃত্তাকারে রয়েছে সাতটি ছিদ্র। এর মধ্যে টেলিফোটো ও সুপারওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাসহ আছে পাঁচটি লেন্স। বাকি দুটি ছিদ্র ফ্ল্যাশ ও ফোকাস মডিউলের। সেলফির জন্য সামনে থাকবে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফোনটির ডিসপ্লে হবে ৫ দশমিক ৯৯ ইঞ্চি, যার রেজুলেশন হবে কিউএইচডি প্লাস। অ্যাস্পেক্ট রেশিও হবে ১৮ : ৯। এতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকলেও বাদ পড়েছে ৩.৫ এমএম অডিও জ্যাক। সম্প্রতি দুটি ওয়্যারলেস হেডফোন উন্মোচন করেছে এইচএমডি গ্লোবাল। মূলত এ কারণেই ফোনটি থেকে বাদ পড়েছে হেডফোন অডিও জ্যাক।
প্রসেসর হিসেবে এতে আছে স্ন্যাপড্রাগন ৮৪৫। ফোনটি ৬ ও ৮ গিগাবাইট র্যাম সংস্করণে বাজারে আসবে। অপারেটিং সিস্টেমে দেওয়া হবে অ্যান্ড্রয়েড ৯ পাই। ব্যাকআপের জন্য থাকবে ৪১৫০ এমএএইচ ব্যাটারি। ধারণা করা হচ্ছে, ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সুবিধাও থাকবে।
ভিডিও…









