সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির বাংলাদেশ শাখার আমির নিহত

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির বাংলাদেশ শাখার আমির নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির বাংলাদেশ শাখার আমির খোরশেদ আলম ওরফে মাস্টার ওরফে সামিল (৩৮) নিহত হয়েছেন। এ সময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহসান ও কনস্টেবল সাব্বির আহত হন। তাদের উদ্ধার করে জেলা পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী  এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা।

খোরশেদ জামালপুরের সরিষাবাড়ীর বোনারপাড়ার আব্দুল খালেকের ছেলে।

সনাতন চক্রবর্তী জানান, সোমবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার পিরবের ভাতিপুকুর এলাকায় টহল পুলিশের ওপর একদল দুষ্কৃতিকারী হামলা চালালে পুলিশ পাল্টা গুলি চালায়।

এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে এক যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু পথিমধ্যে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয় বলে শজিমেকের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, বার্মিজ চাকু, চাপাতি, কিছু পাউরুটি ও কলার অংশ জব্ধ করা হয়।