সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় পাওনা টাকা দেবে বলে ডেকে নিয়ে কসাইকে হত্যা

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া
বগুড়ায় পাওনা টাকা দেবে বলে ডেকে নিয়ে কসাইকে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার শিবগঞ্জে পাওনা টাকা দেয়ার কথা বলে বাড়িতে ডেকে ধারালো দায়ের কোপে সালজার রহমান (৫০) নামে এক কসাইকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত কসাই আদিলকে (৩২) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার সকালে উপজেলার মাছপাড়া কারিগরপাড়ায় আদিলের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সালজার রহমান উপজেলার দেউলী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মৃত বাজি মোল্লার ছেলে।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, সালজার রহমান ও আদিল কসাই গাংনগর বাজারে গরুর গোশত বিক্রি ও গরু কেনাবেচা করতেন। ব্যবসার প্রয়োজনে আদিল কসাই কিছু দিন আগে সালজার কসাইয়ের কাছে ২০ হাজার টাকা ঋণ নেন।

এ টাকা ফেরত না দেয়ায় দুই কসাইয়ের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। আদিল টাকা ফেরত দেয়ার নামে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সালজারকে তার বাড়িতে ডেকে নেয়। সেখানে টাকার অংক নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে আদিল ক্ষিপ্ত হয়ে দা দিয়ে সালজারের ঘাড়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই সালজার মারা যান। প্রতিবেশীরা টের পেয়ে দাসহ আদিলকে আটক করেন।

পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদিলকে গ্রেফতার ও নিহত সালজারের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।