সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

দ. আফ্রিকায় আগুনে দুই ভাইসহ চার বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া
দ. আফ্রিকায় আগুনে দুই ভাইসহ চার বাংলাদেশি নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় মুদির দোকানে আগুন লেগে দুই ভাইসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। ২০ অক্টোবর দেশটির নর্থওয়েস্ট প্রভিংসের ব্রিটস শহরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনীর দাগনভূইয়া উপজেলার আনোয়ার, তার ভাই মোশারফ, মামা মমিন এবং জামালপুরের ইব্রাহীম।

স্থানীয় ব্যবসায়ী বাদশা জানান, ভোর ২টায় তাদের নিজস্ব দোকানে আগুন লাগে। ওই সময় তারা দোকানের ভেতরে ছিলেন। আগুন লাগার পর বের হতে পারেনি। সকালে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

এ ঘটনায় আর কেউ নিহত কিংবা আহত আছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছেন।

তবে কি কারণে আগুন লেগেছে এখনো জানা যায়নি।