সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

বাগেরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত : আহত ৩

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগেরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত : আহত ৩

নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাটে বাসের ধাক্কায় এক ভ্যানযাত্রী নিহত এবং আরও তিন জন গুরুত্বর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহরের নতুন কোর্টের সামনে বাগেরহাট-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিম সিকদার (৩০) বাগেরহাটের কচুয়া উপজেলার বারইখালি গ্রামের প্রয়াত ইমাম সিকদারের ছেলে।

আহতরা হলেন, নিহতের ভাই আলমগীর সিকদার, একই গ্রামের ভ্যান চালক সোহরাব শেখ ও বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য সাইদুর রহমান।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন।

বাগেরহাট ট্রাফিক বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বলেন, মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানরিক্সা ও ব্যাটারী চালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে ভ্যান যাত্রী দুই সহোদরসহ চারজন গুরুতর আহত হন।
‘স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিম সিকদারকে মৃত ঘোষণা করেন। অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বাসটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। হতাহতরা সবাই ব্যক্তিগত কাজে বাগেরহাট আদালতে এসেছিলেন বলে জানান এসআই ইমরান।

স/মি