রাজশাহীর খবর

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাস খাদে: আহত ২০

নিউজ ডেস্ক১২ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দুইটার দিকে কাটাখালির ভাঙড়া এ্রলাকায় এ ঘটনা ঘটে।

13627000_653599924790506_1098037153197509510_n copy

রাজশাহীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, রাজশাহীর বাগমারা থেকে একটি যাত্রীবাহী রিজার্ভ বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কাটাখালির ভাঙড়া এলাকায় পৌছালে বাসটির পেছন থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কায় দেয়, এ সময় সামনে থেকেও একটি ট্রাক আসছিল, এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে। এ ঘটনায় অন্তত ২০ থেকে ২৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার থেকে পাঁচজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

তিনি জানান, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

স/মি