রাজশাহী

মালয়েশিয়ায় পুড়িয়ে হত্যাকাণ্ডের শিকার সৈয়দের বাড়ি দুর্গাপুরে শোকের মাতম

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০১৬৩ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ার লরং পানতাই কেলানাং এলাকা থেকে এক বাংলাদেশির পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম সৈয়দ আব্দুল মণ্ডল। তার বাড়ি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার রাতুগ্রামে। সোমবার সন্ধ্যার পর থেকেই সৈয়দ আব্দুল মণ্ডলের গ্রামের বাড়ি রাতুগ্রামে শোকের ছায়া নেমে আসে।

 

তিনি ওই গ্রামের আব্দুল কাদের মন্ডলের ছেলে। রোববার বাংলাদেশ সময় রাত নয়টার দিকে সৈয়দ আব্দুল মণ্ডলকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে মালয়েশিয়া সমূদ্র সৈকত থেকে তার পোড়া লাশ উদ্ধার করে সে দেশীয় পুলিশ।

Exif_JPEG_420
Exif_JPEG_420

এদিকে সৈয়দ আব্দুল মন্ডলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের রাজশাহীর দুর্গাপুরে শোকের মাতম সৃষ্টি হয়েছে। সৈয়দ আব্দুল মন্ডল নিহতের বিষয়টি নিশ্চিত করেছে নিহতের শ্যালক আব্দুর রাজ্জাক।

তিনি জানান, সোমবার সকালে তিনি তার দুলাভাই সৈয়দ আব্দুল মন্ডলকে জরুরী কাজে ফোন করেন। তবে তার ফোনটি বন্ধ পান তিনি। পরে বাসায় গিয়ে দুলাভাইয়ের পোড়া লাশ পুলিশ ঘিরে রাখা অবস্থা দেখতে পান।

জানা যায়, সৈয়দ আব্দুল মন্ড ২০১০ সালে মালয়েশিয়া যান। এরপর থেকে তিনি সেখানে একটি মুদি দোকানে কাজ করতেন। তবে সম্প্রতি তিনি নিজেই একটি মুদি দোকান খুলে ব্যবসা শুরু করেন।

হত্যাকাণ্ডের ঘটনার দিন রাত নয়টার কিছুক্ষণ আগে সৈয়দ আব্দুল মণ্ডল তার বাবা আব্দুল কাদেরকে ফোন করেছিলেন। ওইসময় তিনি দুর্গাপুর থানার ওসি ও একজন আইনজীবীর মোবাইল নম্বরও বাবাকে দিতে বলেন। তবে কিছুক্ষণ পরেই সৈয়দ আব্দুল মণ্ডলের নম্বরটি বন্ধ পান তার বাবা-বলেন আব্দুল কাদের। তিনি তার ছেলের লাশ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারেরও সহযোগিতা কামনা করেন।

তথ্য সূত্র: বিডিনিউজ