সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

গোপালগঞ্জে বাস চাপায় শিশু নিহত

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
গোপালগঞ্জে বাস চাপায় শিশু নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চায়ায় পাপ্পী দাস (৭) নামে এক শিশু নিহত হয়েছে। আজ রবিবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কদমপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত পাপ্পী দাস ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা মহিলা রোডের বাসিন্দা শ্রীবাস দাসের ছেলে।
মুকসুদপুর থানার এসআই নব কুমার ঘোষ জানান, ৩দিন আগে পাপ্পী মণি দাসের গ্রামেরবাড়ি মুকসুদপুর উপজেলার প্রভাকরদি গ্রামে বেড়াতে আসে। পরে আজ সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়। সে প্রথম শ্রেণিতে পড়ে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।