সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় মা-মেয়েকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০১৮১ মিনিট পড়া
বগুড়ায় মা-মেয়েকে গলা কেটে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ায় নিজ বাড়িতে মা-মেয়ে খুন হয়েছে। শহরের বড়গোলা টিনপট্টি এলাকায় গতকাল সোমবার রাতে গলা কেটে তাদের হত্যা করা হয়। কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করেছে, তা জানা যায়নি।

নিহতরা হলেন রুবাইয়া (২৮) ও তাঁর মেয়ে সুমাইয়া (৭)।  রুবাইয়া টিনপট্টির ইউসুফ আলীর স্ত্রী। ইউসুফ আলী বর্তমানে সৌদি আরবপ্রবাসী। আজ মঙ্গলবার সকালে পাশের বাসার লোকজন তাদের মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রুবাইয়ার বাবা আবদুল হামিদ জানান, তাঁর মেয়েজামাই সৌদিতে থাকেন। তাঁর মেয়ে ও নাতনিকে রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে খুন করে চলে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। খুনের ঘটনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।