বাঘা প্রতিনিধি:
মানুষ হত্যা মহা পাপ, কেউ কাউকে হত্যা করে তার দায় থেকে রেহাই পাইনি, তাই দেশে চলমান সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দলবল নির্বিশেষে সকলকে সোচ্চার হওয়ার জন্য আহাবান জানান-ইসলামি ফাউন্ডেশন। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষে রাজশাহী বিভাগীয় ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে এ আহবান জানান।
এই উপলক্ষে সোমবার সকাল ১১টার দিকে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশনের রাজশাহী জেলা প্রশিক্ষক রেজাউল করীম, বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, এমসি শামসুজ্জামান, জিসি আব্দুর রাজ্জাক, আসাদুজ্জামান ও মিল্টন আলী প্রমুখ।

স/অ









