রাজশাহীর খবর

আত্রাইয়ে মিরাপুর গণহত্যা দিবস স্মরণে পুষ্পস্তবক অর্পন

নিউজ ডেস্ক১১ জুলাই ২০১৬১ মিনিট পড়া

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার মিরাপুর গণহত্যা দিবস স্মরণে স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর উদ্যোগে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় মিরাপুরে অস্থায়ী স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক এম এম রাসেলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক, ১নং শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, আত্রাই প্রেস ক্লাবের প্রচার সম্পাদক নাজমুল হক নাহিদ, আব্দুর রাজ্জাক, আবু হাসান, যুদ্ধাহত শাহাদত হোসেন প্রমুখ।
উল্লেখ, ১৯৭১ সালের এই দিনে (১১ জুলাই) পাক হানাদার বাহিনীর গুলিতে মিরাপুর, কৃঞ্চপুর, উদনপৈয়সহ আশে পাশের কয়েকটি গ্রামের নিরীহ ৩০জন কে গণহত্যা করে।

স/অ