ভ্রাম্যমাণ প্রতিনিধি:
দীর্ঘ ১৫ মাসের মাথায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশু লতিফা ও আখি হত্যার আদালতে স্বীকারোক্তীমূলক জবানবান্দি দিয়েছে নিহত দুই শিশুর প্রতিবেশী যুবক শাকিল (১৮)। সে একই এলাকার ইব্রাহীমের ছেলে।
শিশু লতিফা ও আখি হত্যার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আনিসুর রহমান সিল্কসিটি নিউজকে জানান, সন্দেহভাজন হিসেবে রোববার উপজেলার আট রশিয়া এলাকা থেকে শিশু লতিফা ও আখির প্রতিবেশী শাকিলকে গ্রেফতার করা হয়। পরে সে আদালতে ১৬৪ ধারায় এ হত্যাকান্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পরে তাকে আমলি আদালত (খ) অঞ্চল শিবগঞ্জের বিচারক শরিফুল ইসলামের আদালতে শাকিলকে হাজির করা হয়।
জবানবন্দিতে শাকিল জানায়, শিশু লতিফা ও আখিকে ভারতে পাচারের কথা ছিল। সে শুধু পাচারকারীদের কাছে শুধু দুটিকে পৌছে দেয়ার জন্য ৫০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়ে ছিলো। সে চুক্তি অনুযায়ী সে তাদের আম কুড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় ও মামলার ১নং আসামি আরিফের কাছে হস্তান্তর করে। পরে শিশু দুটির মৃত্যুর খবর পেয়ে সে আরিফের কাছে জানতে চায় কেন তাদের মেরে ফেললো।
তখন আরিফ তাকে জানায়, দুই শিশুর নিখোঁজের বিষয়ে জানাজানি হয়ে যাওয়ায় তাদের হত্যা করা হয়।
স/অ









