রাজশাহীর খবর

জয়পুরহাটের ভাষা সৈনিক মির শহীদ মন্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিউজ ডেস্ক১১ জুলাই ২০১৬১ মিনিট পড়া

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলার ভাষা সৈনিক,মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামীলীগের সাবেক সভাপতি ও প্রবীন রাজনীতিবীদ মির শহীদ মন্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় সোমবার দাফন করা হয়েছে।

সোমবার বেলা ১০টায় স্থানীয় শহীদ মিনার চত্বরে তার মরদেহ নিয়ে আসা হলে সেখানে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার শেষে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি, জেলা প্রশাসক আব্দুর রহিম, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তির পক্ষ থেকে তার মরদেহে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

বেলা ১১টায় কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা এবং পাঁচবিবি এল.বি.পি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সর্বজনের শ্রদ্ধা শেষে বাদ যোহর দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার নিজ বাড়ী পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ী গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩য় জানাযা শেষে রাষ্ট্রীয় মার্যাদায় পারিবাবারিক কবরস্থান তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, জয়পুরহাট জেলা ভাষা সৈনিক,মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামীলীগের সাবেক সভাপতি, ও প্রবীন রাজনীতিবীদ মির শহীদ মন্ডল রবিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা সম্মিলিতি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

স/অ