সদ্য প্রকাশিত
জয়পুরহাট

পাঁচবিবিতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
পাঁচবিবিতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই আনোয়ার হোসেন স্বপন (৪৫)-এর মৃত্যূ হয়েছে। বুধবার সকালে উপজেলার সরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্বপন হত্যার দায়ে নিহতের ছোট ভাই উপজেলার আবুল হোসেন মন্ডলের ছেলে মুনির হোসেন মন্ডল (৩৫) কে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে সকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই স্বপনকে ছোট ভাই মুনির লাঠির আঘাত করলে সে গুরুতর আহত হন। পরে  স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল এবং পরে অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই মুনিরকে আটক করা হয়েছে ।
স/শ