রাজশাহী

১৬ ঘন্টা পর উদ্ধার হলো রেশমার হাত

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

লাশ উদ্ধারের দীর্ঘ ১৬ ঘন্টার পর রেশমার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বাঁ হাতটি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় হাতটি উদ্ধার করা হয়। আজ বাদ মাগরিব রেশমার লাশ দাফনের কথা রয়েছে।

 

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, বুধবার সন্ধ্যায় রেশমার মরদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বাঁ হাতটি উদ্ধার করা হয়েছে। হাতটি লাশের সাথে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ওসি আরো বলেন, নিহতের বড় ছেলে থানায় বাদী হয়ে মামলা দায়ের করবে। মামলার প্রস্তুতি চলছে। বাসের চালক ও সুপারভাইজারকে আটকের চেষ্টা চলছে। বাসটি উদ্ধার হয়েছে বলেও জানান তিনি।

 

প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নগরী রাজপাড়া থানার বহরমপুর রেল ক্রসিংয়ের এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী একটি বাস বাড়ির মধ্যে ঢুকে যায়। এতে ওই বাড়িতে ঘুমিয়ে থাকায় রেশমা বেগম ও তার স্বামী বশির উদ্দিন (৪০) ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫জন।

 

রাজশাহীর ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছেন, দুর্ঘটনা ঘটনার প্রায় এক ঘন্টা পর অথাৎ রাত আড়াইটার দিকে প্রথমে বশির উদ্দিন ও পরে তার স্ত্রী রেশমার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। লাশ উদ্ধারের পর দেখা যায় রেশমার বাম হাত নেই। পরে আজ সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়।

14440656_1091712790883162_5828075633450697175_n-696x392

  • রাজশাহীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম সিল্কসিটি নিউজকে বলেন, দুর্ঘটনার পর আগে বশির উদ্দিন ও পরে রেশমার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর দেখা যায় রেশমার বাঁ হাতটি নেই। 

 

  • হাতটি কীভাবে দেহ থেকে বিচ্ছিন হলো-এমন প্রশ্নের জবাবে শরিফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার পর বাসের চাপায় তার হাতটি বিচ্ছিন্ন হতে পারে। আমরা রেশমার লাশ যে অবস্থা পেয়েছি, সেই অবস্থায় উদ্ধার করেছি।

 

এদিকে আজ সারাদিন হাত উদ্ধারের অপেক্ষায় ছিল রেশমার স্বজন ও আশপাশের মানুষেরা। ঘটনাস্থলে ভিড় জড়িয়েছিল না। রেশমার লাশ থাকলে হাত উদ্ধার না হওয়ায় লাশ দাফনের কাজ সম্ভব হচ্ছিল না। অবশেষে হাত উদ্ধার হওয়ায় দাফনের প্রতীক্ষা শেষ হলো।

স/মি