সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

পুঠিয়ায় দ্রুতগামী বাস ও ট্রাকের সংঘর্ষে হাত ভাঙলো হেলপারের

নিউজ ডেস্ক১ আগস্ট ২০১৮২ মিনিট পড়া
পুঠিয়ায় দ্রুতগামী বাস ও ট্রাকের সংঘর্ষে হাত ভাঙলো হেলপারের

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি দ্রুতগামী বাস ও ট্রাকের চাপা খেয়ে বাসের হেলপারের বাম হাতের কনুই গুড়ো হয়ে গেছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার ঝলমলিয়া বাজারে এদূর্ঘটনা ঘটে। বাস ও ট্রাকের চাপায় গুরুতর আহত ওই যুবক হলেন, নাটোর সদর উপজেলার লক্ষীপুর মহল্লার গনেশচন্দ্র পালের ছেলে গৌরাংগো পাল (২৪)। সে হিনো পরিবহন নামের যাত্রীবাহী বাসের হেলপারের দায়িত্বে ছিলেন।

খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গৌরাংগো পালকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় গৌরাংগো পাল কাতরাচ্ছে।

ফায়ার সার্ভিস ও সুত্রে জানা গেছে, বুধবার বেলা ১১ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়া বাজারে একটি বাস-ট্রাকের চাপা খেয়ে বাসের হেলপারের বাম হাতগুড়ো হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোরের দিক থেকে ছেড়ে আসা গ্রুতগামী হিনো পরিবহন নামের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের চাপা খেয়ে হিনো পরিবহন বাসের হেলপার গৌরাংগো পালের হাত গুড়ো হয়ে গেছে।

তারা বলেন, বাসটি আটক করা গেলেও গ্রুত ট্রাকটি পালিয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, গৌরাংগো পালের বাম হাত দুই গাড়ির চাপায় পড়ে কনুইয়ের হাড় গুড়ো হয়ে গেছে। তাকে দ্রুত উন্নত চিকিৎসা না দিলে তার বাম হাত অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।