সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

সিলেটে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০১৮১ মিনিট পড়া
সিলেটে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিলেটের ওসমানীনগর উপজেলায় মালবাহী ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে উপজেলার ইলাসপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

নিহত ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসচালক আমির আলী (৪০) পরিচয় পাওয়া গেছে। তবে বাকি চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নিহত মাইক্রোবাস চালক মৌলভীবাজার শ্রীমঙ্গলের পশ্চিম লৈয়ারকুল সাতগাঁও গ্রামের মৃত জমির আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে সিলেট থেকে একটি মাইক্রোবাস ওসমানীনগরের ইলাসপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা সিলেট-ঢাকা মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে শত শত যান আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনাস্থলে দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাস্থলে চারজন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি যানই ঘটনাস্থলে রয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।