সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
জাতীয়

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

নিউজ ডেস্ক১৬ জুলাই ২০১৮১ মিনিট পড়া
উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

কক্সবাজারের উখিয়ার বালুখালিতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত ) খায়রুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালিতে যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে একটি সিএনজিকে ধাক্কা দেয়। এসময় সিএনজি যাত্রী তিন নারীসহ এক কিশোর গুরুতর আহত হন ও সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। পরে তাদেরকে আহত অবস্থায় উখিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনায় আক্রান্ত বাস,ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে।