সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে দ্বিগুন দামে ট্রেনের টিকিট বিক্রির অভিযোগ

নিউজ ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে দ্বিগুন দামে ট্রেনের টিকিট বিক্রির অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে ঈদের ৫ম দিনে (রবিবার) ট্রেনের টিকেট বিক্রি করা হচ্ছে দ্বিগুন দামে। ঢাকায় কর্মমুখী মানুষদের ফেরার সুযোগকে কাজে লাগিয়ে পাঁচবিবি স্টেশনের এক শ্রেনীর অসৎ কর্মচারীরা এ কাজ করছেন বলে অভিযোগ যাত্রিদের।

 
সরেজমিন স্টেশন ঘুরে দেখা যায়, এ স্টেশনে ঢাকাগামী সকালে দ্রুতযান ও রাতে একতা এক্সপ্রেস নামক দুইটি ট্রেন দাড়ায়। কিন্ত এই স্টেশনে অনলাইন টিকেট পদ্ধতি চালু না হওয়ায় এই সুযোগটি গ্রহন করছেন সেখানকার রেল-কর্মচারীরা। যাত্রীদের অনলাইন পদ্ধতির বিকল্প হিসেবে হাতে লেখা টিকেট দেওয়া হয়।

 
এছাড়াও স্টেশনের কাউন্টার থেকে কোন টিকেট দেওয়া হয়না,সব টিকেট থাকে অসৎ রেল-কর্মচারীদের কাছে বলে অভিযোগ করেন একাধিক রেলযাত্রী।

 
সকালে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস যাত্রী ওই উপজেলার সড়াইল গ্রামের রওশন আরা বলেন ট্রেনের টিকিটের মূল্য বেশি চাওয়ায় বিকল্পভাবে ঢাকা যাওয়ার চিন্তা-ভাবনা করছি। একই উপজেলার বিনধারা গ্রামের  সুজন হোসেন এর কাছ থেকে ৪০০ টাকার টিকেট ৮০০ শত টাকা নেয়।

 
রাতের টিকেট কিনতে আসা একতা এক্সপ্রেস এর যাত্রী শিক্ষক আইয়ুব আলী জানান, পরিবার নিয়ে ঢাকায় যাবো আমার থেকে দুইটি টিকিট নিয়েছে ১০০০ টাকা,কি আর করব যেতেই হবে বিধায় বাধ্য হয়ে টিকেট নিয়েছি।এছাড়াও একাধিক যাত্রী নাম প্রকাশ না করে জানান টাকা দিলেই মিলছে টিকেট না দিলে টিকেটই পাওয়া যাচ্ছে না।

 
পাঁচবিবি স্টেশনের স্টেশন মাস্টার সন্তোষ কুমার সিল্কসিটি নিউজকে  জানান, অভিযোগগুলি সঠিক নয়,কেউ যদি খুশি হয়ে চা-নাস্তা খাওয়ার জন্য কিছু দেয় তাহলে আলাদা ব্যাপার,তবে আমাদের মধ্যে কোন রেল-কর্মচারী এসব কাজে যদি জড়িত থাকে তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
স/শ