সদ্য প্রকাশিত
টিকার আগে যে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ রিয়াদে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল সৌদি উচ্চ রক্তচাপ থাকলে খাবারের তালিকায় রাখুন ৬ খাবার নারী ক্রিকেটারদের সুরক্ষায় স্বাধীন কমিটি
আইন আদালত

খালেদার ব্রিটিশ আইনজীবীকে ঢুকতেই দিলো না ভারত

নিউজ ডেস্ক১২ জুলাই ২০১৮১ মিনিট পড়া
খালেদার ব্রিটিশ আইনজীবীকে ঢুকতেই দিলো না ভারত

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড আলেকজান্ডার কার্লাইলকে দিল্লি বিমানবন্দর থেকেই লন্ডন ফেরত পাঠালো ভারত।

বুধবার (১১ জুলাই) রাতে কার্লাইল দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছালে ইমিগ্রেশন কর্মকর্তারা জানান তার ভিসা বাতিল করা হয়েছে।

ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের সদস্য কার্লাইল খালেদার আইনজীবী হিসেবে দিল্লিতে বৃহস্পতিবার (১২ জুলাই) সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু দিল্লি আগমনের জন্য তার উপযুক্ত ভিসা ছিল না বলে তা বাতিল করেছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছে।

কার্লাইল বাংলাদেশে এসে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ সরকার তার ভিসা আবেদন প্রত্যাখানও করেনি আবার ভিসাও দেয়নি। এজন্য তিনি ভারতের দিল্লিতে সংবাদ সম্মেলনটি করতে চেয়েছিলেন বলে নিজেই জানিয়েছেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা ‘সাজানো’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত’ বলে মনে করেন ব্রিটিশ এ আইনজীবী। একই সঙ্গে এটাও মনে করেন খালেদা জিয়ার মামলায় যে সাক্ষ্যপ্রমাণ আদালতে পেশ করা হয়েছে সেগুলোও গ্রহণযোগ্য নয়। আর এ বিষয়গুলোই সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করতে চেয়েছিলেন তিনি।

কার্লাইল বিএনপির সঙ্গে সুর মিলিয়েই বলে আসছিলেন-খালেদা জিয়াকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে রাখতেই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মতো একটি মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে।