সদ্য প্রকাশিত
এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশ কোথায়? আইনশৃঙ্খলা তদারকিতে ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ গাইবান্ধায় মরিচ খেতে অচেনা রোগের থাবা, ক্ষতির আশঙ্কা কৃষকদের আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে যুবক আটক কাজে যোগ না দেওয়ায় ১০ কারখানায় ছুটি গাজীপুরে শ্রমিকরা সড়কে অবস্থান করায় পুলিশের ধাওয়া টিকার আগে যে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের
আইন আদালত

অরফানেজ মামলায় খালেদার আপিলের শুনানি শুরু

নিউজ ডেস্ক১২ জুলাই ২০১৮১ মিনিট পড়া
অরফানেজ মামলায় খালেদার আপিলের শুনানি শুরু

সিল্কসিটিনিউজ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার (১২ জুলাই) এ শুনানি শুরু হয়।

গত ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান মামলাটিতে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেন।

একইসঙ্গে খালেদার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।