সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু

নিউজ ডেস্ক২৬ জুন ২০১৮১ মিনিট পড়া
পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার সময় মৃতের নিজ বাড়ি উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে এঘটনা ঘটে। মৃত ব্যক্তি হলেন, শিলমাড়িয়া ইউনিয়নের মৃত আজিম আলীর ছেলে আতাহার আলী (৫৫)।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ সাকিল উদ্দিন আহম্মেদ।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে আতাহার আলী তার নিজবাড়িতে অসাবধানতা বসত সাবমারসিবল মটরের সংযোগের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে বিদ্যুতের সংযোগ বন্ধ করে তার লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

পুঠিয়া থানার ওসি সাকিল উদ্দিন আহম্মেদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে। আপাদত এব্যপারে থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান ওসি।

 

স/আ