সদ্য প্রকাশিত
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
অপরাধ ও দুর্নীতি

চারঘাটে শিশু দেব হত্যার অভিযোগে মা গ্রেফতার : মুল রহস্য উদঘাটন

নিউজ ডেস্ক২৫ জুন ২০১৮২ মিনিট পড়া
চারঘাটে শিশু দেব হত্যার অভিযোগে মা গ্রেফতার : মুল রহস্য উদঘাটন

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে ৫ বছরের শিশু দেব সরকার হত্যার অভিযোগে মা আরতি রানীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে চারঘাট থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে ১৮ জুন আরতি রানীর স্বামী অনিল কুমারকে পুলিশ গ্রেফতার করে। স্বামী-স্ত্রীকে আটকের পর শিশু দেব সরকার হত্যার দুই বছর পর মুল রহস্য উদঘাটন হয়।

জানা যায়, ২০১৬ সালের ১৫ ডিসেম্বর উপজেলার নন্দনগাছী বরকতপুর পোড়াভিটা গ্রামের কবরস্থান থেকে ৫ বছরের শিশু দেব সরকারের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তবে আরতি রানীর আগের স্বামী শম্ভু সরকার নিজের ছেলের লাশ দাবি করে চারঘাট মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। লাশ নিয়ে মতবিরোধ দেখা দিলে ডিএনএ পরীক্ষা করা হয়। ডিএনএ পরীক্ষায় প্রমান হয়, লাশ শম্ভু সরকারের ছেলে। এ বিষয়ে চলে দুই বছর তদন্ত।

আটককৃত আরতি রানী ও অনিল কুমার পুলিশের কাছে জবানবন্দীতে হত্যার দায় স্বীকার করে বলেন, অনিল কুমারের চতুর্থ স্ত্রী আরতি রানী নিহত শিশু দেব সরকারের মা। আরতি রানীর আগের স্বামী শম্ভু সরকারের পক্ষের ছেলে দেব সরকার। শম্ভু সরকারের সাথে আরতি রানীর ছাড়াছাড়ি হলে দেব সরকার তার নানীর কাছে থাকতো। আরতি রানী ও অনিল কুমার মিলে শম্ভু সরকারকে ফাঁসানোর জন্য তারা পরিকল্পনা করে ছেলে দেব সরকারকে নিজ বাড়িতে নিয়ে আসে। এক পর্যায়ে ২০১৬ সালের ৯ ডিসেম্বর দুধের সাথে বিষ মিশিয়ে শিশু দেব সরকারকে হত্যা করা হয়। অনিল কুমারের স্বীকারোক্তিতে নিহত দেব সরকারের মা আরতি রানীকে আটক করা হয়।

চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ নজরুল ইসলাম বলেন, অনিল কুমার ও আরতি রানীর স্বীকারোক্তিতে শিশু দেব সরকার হত্যার চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসে।

স/শা