সিল্কসিটিনিউজ ডেস্ক:
উপকরণ:
১. পাস্তা ২৫০ গ্রামঃ(কয়েক রকমের পাস্তা পছন্দ মতো মিশিয়ে নিতে পারেন )
২. টক-মিষ্টি দই প্রয়োজন মতো
৩. আপেল ছোট কিউব করে কাটা ১ কাপ
৪. গাজর ছোট কিউব করে কাটা ১ কাপ
৫. আলু ছোট কিউব করে কাটা ১ কাপ
৬. শশা ছোট কিউব করে কাটা ১ কাপ
৭. টমেটো ছোট কিউব করে কাটা ১ কাপ (যদি থাকে)
৮. ডিম্ ২ টা
৯. ক্যাপসিকাম ছোট কিউব করে কাটা ১ কাপ (যদি থাকে)
১০. মেয়োনিজ ৪ টেবিল চামচ
১১. গোলমরিচ গুঁড়ো ১/২ চামচ
১২. জিরা ভেজে গুঁড়ো ১/২ চামচ
১৩. লবন প্রয়োজন মতো
১৪. রান্নার তেল প্রয়োজন মতো
১৫. পেঁয়াজ কুচি ১ কাপ
১৬. কাঁচা মরিচ কুচি ৪/৫ টা

রান্নার প্রণালী:
১. প্রথমে সবগুলো পাস্তা একটু লবন দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। (ঝরঝরা করার জন্য ১ ফোঁটা তেল দিতে পারেন ফুটানোর সময়)
২. প্যান/ কড়াইতে তেল দিন।
৩. তেল একটু গরম হলেই একটু আস্ত জিরা ছেড়ে দিন একটা আলাদা ঘ্রাণ আসবে
৪. তারপর পেঁয়াজ ও মরিচ দিয়ে হালকা একটু নেড়ে আলু এবং গাজর দিয়ে এমনভাবে নাড়তে হবে যেন আলু ও গাজর সেদ্ধ হয়ে যায়।
৫. তারপর জিরা, গোলমরিচ গুঁড়ো, লবন দিয়ে নাড়তে হবে।
৬. সুন্দর একটা ঘ্রান আসবে
৭. টমেটো/ক্যাপসিকাম দিয়ে হালকা একটু নেড়ে ডিম্ ২ টা ছেড়ে দিয়ে আবার নাড়তে হবে খুব সুন্দরভাবে ডিমটা পুরোপুরি মসলার সাথে মিশে সুন্দর একটা কালার আসছে।
৮. এবার পাস্তা ঢেলে দিয়ে ভালোভাবে নাড়তে হবে।
৯. উপরে একটু হালকা গোলমরিচ গুঁড়ো ও জিরের গুঁড়ো দিতে নাড়তে হবে
১০. বেশ হয়ে গেলো সুস্বাদু পাস্তা রান্না
পরিবেশন:
রান্না করা পাস্তা এর সাথে কিউব করে কাটা শসা, আপেল, মেয়োনিজ ও দই মিক্স করে পরিবেশন করুন









