সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
জাতীয়

ধামরাইয়ে গাছের সঙ্গে মাইক্রোর ধাক্কায় নিহত ২

নিউজ ডেস্ক৭ জুন ২০১৮১ মিনিট পড়া
ধামরাইয়ে গাছের সঙ্গে মাইক্রোর ধাক্কায় নিহত ২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকার ধামরাইয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে মাইক্রোবাসটি খুলনা যাচ্ছিল। পথে বাথুলী এলাকায় এসে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিন যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।