সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে অপহরনের প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ অপহরণকারী আটক

নিউজ ডেস্ক১০ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে অপহরনের প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ অপহরণকারী আটক

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে একটি অটো রাইস মিলের ফোরম্যানকে অপহরনের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার আতাহার এলাকা থেকে তাদের আটক করা হয়।

 
আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আশিক, সজিব, হযরত আলী, নাহিদ ও মিলন।

 
শনিবার দুপুরে নবাবগঞ্জ থানা চত্বরে এক প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, ১০ জনের একটি সংঘবদ্ধ দল শুক্রবার রাত প্রায় সোয়া ৯টার দিকে, আতাহার এলাকায় অবস্থিত ভাই ভাই অটো রাইস মিলের ফোরম্যান সোহেলকে অপহরণ করার জন্য মিলের সামনে দেশীয় অস্ত্রসহ তারা জমায়েত হয়।

 

 

এ সময় সোহেলকে অপহরণের পূর্বেই মিলের দারোয়ানের চিৎকারে আশেপাশের লোকজন তাদের ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছে দেশীয় অস্ত্রসহ ৫জনকে আটক  করে। এ সময় পালিয়ে যায় আরো ৫ জন ।

 
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
স/শ