নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে অটোরিক্সা ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুইজন আহত হয়েছে। আজ বুধবার সকাল নয়টার দিক গেটার রোর্ড ডলফিন ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় জনতা অ্যাম্বুলেন্স ভাংচুর করে।
পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। তবে প্রাথমিক অবস্থায় আহদের নাম ঠিকানা জানা যায়নি। ধারণা করা হচ্ছে আহতদের মধ্যে একজন রিক্সা চালক ও অপর জন আরহী হতে পারে।

শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই করিম সিল্কসিটিনিউজকে জানায়, আহদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
স/আ










