লাইফ স্টাইল

জলের ক্লোরিন থেকে চুলকে বাঁচাবেন কী ভাবে?

নিউজ ডেস্ক৭ মে ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এই হাঁসফাঁস গরমে জল সব সময়ই আমাদের টানে। এই সময়ে অনেকেই দীর্ঘক্ষণ সুইমিং পুলে কাটাতে পছন্দ করেন। আর তাতেই চুলের আরও বারোটা বাজে। কারণ জলে ক্লোরিন থাকে। আর অনেক বেশি সময় চুল ক্লোরিনের সংস্পর্শে থাকলে রুক্ষ্ম হয়ে যায়। অকারণে ঝরতে শুরু করে। কী ভাবে এর থেকে মুক্তি পাবেন দেখে নিন।

সুইমিং পুলে নামার আগেই শাওয়ারের নীচে চুলকে ভাল ভাবে ভিজিয়ে নিন। চুল পুরোপুরি ভিজে গেলে সুইমিং পুলের ক্লোরিন যুক্ত জল খুব বেশি চুলে ঢুকতে পারবে না। ক্ষতি কম হবে।