সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত, আহত ৩

নিউজ ডেস্ক৫ মে ২০১৮১ মিনিট পড়া
ফেনীতে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত, আহত ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফেনীতে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কাজীরবাগ গ্রামের রাজার দোকান এলাকায় ফেনী-পরশুরাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, বেলা ১১টার দিকেরাজার দোকান এলাকায় পরশুরাম থেকে ফেনীগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ফেনী থেকে ফুলগাজীগামী অপর একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী হাসিনা আক্তার (২৮) ও তাঁর মেয়ে উম্মে হাফসা (২) নিহত হয়। এ সময় অটোরিকশার চালকসহ তিনজন আহত হয়। নিহত হাসিনা আক্তার ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মো. সবুজের স্ত্রী।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত ব্যক্তিদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত।

নিহত হাসিনা আক্তারের ভাই আলী হোসেন তাঁর বোন ও ভাগনির লাশ শনাক্ত করেন।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, সড়ক ময়নাতদন্তের জন্য দুর্ঘটনায় নিহত মা ও মেয়ের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।