লাইফ স্টাইল

পায়ের ওপর পা তুলে বসলে হতে পারে বিপদ

নিউজ ডেস্ক২১ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অফিস কিংবা বাসা যেখানেই হোক না কেন অনেকে পায়ের ওপর পা তুলে বসতে ভালোবাসেন। গবেষণা বলছে, এভাবে বসা যতই আরামদায়ক হোক না কেন ভবিষ্যতে তা ডেকে আনতে পারে বিপদ। কারণ এভাবে বসলে শরীরে হতে পারে নানা রোগ।

গবেষণা বলছে, এক পায়ের ওপর আরেক পা তুলে বসলে শরীরের রক্তচাপ বেড়ে যেতে পারে। কিন্তু পায়ের পাতা ক্রস করে বসলে এটা কখনোই হয় না। যখন কেউ এক হাঁটু আরেক হাঁটুর ওপর তুলে বসছেন; তখন সব রক্ত উপরে বুকের দিকে উঠতে থাকে। এতে রক্তচাপ বেড়ে যায়।

তাই যাদের রক্ত জমাট বাঁধা সমস্যা আছে তাদেরকে পায়ের ওপর পা তুলে না বসার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ এভাবে দীর্ঘক্ষণ বসলে রক্তনালীতে রক্ত জমাট বেঁধে তা স্বাভাবিক চলাচলে বাঁধা দেয়।

গবেষণায় আরও দেখা গেছে, দিনে যারা ৩ ঘণ্টার বেশি হাঁটুর ওপর এক পা তুলে বসে থাকেন, তাদের শরীর ঝুঁকে যাওয়া, পিঠে ও ঘাড়ে ব্যথার সমস্যা দেখা দেয়। এছাড়া অস্থিসন্ধিতে ব্যথাসহ অন্যান্য সমস্যাও হতে পারে।