সিল্কসিটিনিউজ ডেস্ক:
ছাত্রলীগকে নিয়ে নতুন করে আওয়ামী লীগ ভাবছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সামনে ছাত্রলীগের সম্মেলন রয়েছে। সেই সম্মেলনকে ঘিরে প্রধানমন্ত্রী নতুন মডেলে ছাত্রলীগকে বিকশিত করার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

শুক্রবার (২০ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউশন মিলনায়তনের আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাংলানিউজ










