সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
জাতীয়

খালেদা জিয়ার সাক্ষাত না পেয়েই ফিরে গেলেন বিএনপি নেতারা

নিউজ ডেস্ক১৯ এপ্রিল ২০১৮২ মিনিট পড়া
খালেদা জিয়ার সাক্ষাত না পেয়েই ফিরে গেলেন বিএনপি নেতারা
খালেদা জিয়ার সাক্ষাত না পেয়েই ফিরে গেলেন বিএনপি নেতারা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দলের চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়ে কারাফটক থেকে ফিরতে হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন স্থায়ী কমিটির সদস্যকে।

বৃহস্পতিবার বিকাল ৩টা ৩৫ মিনিটে তারা পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে তাদেরকে কারাফটকের অনুসন্ধান কেন্দ্রে অপেক্ষা করতে বলা হয়। কিন্তু ১৫ মিনিট পর কারাকর্তৃপক্ষ বেগম জিয়ার সঙ্গে দেখা হবে না বলে তাদেরকে জানিয়ে দেয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ছিলেন।
পরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ম্যাডামের স্বাস্থ্য খারাপ জেনে আমরা দেখা করার অনুমতি পেয়েছিলাম। গত পরশু আমাদেরকে একটা সময় দেয়া হয়েছিল। সেটা বাতিল করে আজকে আবার সময় দেয়া হয়েছে, ৩টা থেকে ৪টার মধ্যে। আমরা সে কারণেই এসেছিলাম। এখন আমাদেরকে বলা হচ্ছে, আজকেও সম্ভব হচ্ছে না। দুই এক দিনের মধ্যে হতে পারে। কারাকতৃপক্ষ আমাদেরকে সে কথাটাই বলেছে। সেকারণেই সম্ভব হয় নাই।

দেখা করতে না দেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আইজি প্রিজন সাহেব আজকে কাশিমপুরে গেছেন। সেটাই আমরা জানতে পেরেছি।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে বিএনপি চেয়ারপারসন ওই কারাগারে রাখা হয়েছে। তার মুক্তির জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।