সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

সাংবাদিক সাইদুরের উপরে পুলিশী নির্যাতন: প্রতিবাদে সমাবেশের ডাক

নিউজ ডেস্ক১৮ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
সাংবাদিক সাইদুরের উপরে পুলিশী নির্যাতন: প্রতিবাদে সমাবেশের ডাক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পিটিয়েছে পুলিশ। পরে তাকে পেটাতে পেটাতে পুলিশ ভ্যানে তুলে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। নির্যাতনের প্রতিবাদে আজ বুধবার বিকেলে সমাবেশের আয়োজন করা হয়েছে।

জানা যায়, বুধবার বেলা ১১ টার দিকে নগরীর কাজিহাটা এলাকায় যাচ্ছিলেন রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান। তার এক আত্মীয়ের গোলযোগ হওয়ায় তারা পুলিশের সাথে যোগাযোগ করে। সে সময়ে সাংবাদিক সাইদুর রহমান নিজে উপস্থিত থেকে বিষয়টি মিমংসার চেষ্টা করেন। পরে রাজপাড়া থানার পুলিশ সেখানে পৌছালে সাইদুর রহমান নিজের পরিচয় দেন। পরিচয় জানা মাত্রই রাজপাড়া থানার এসআই মাহাবুব তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তাকে বেধড়ক মারধোর করে পুলিশ ভ্যানে চড়িয়ে থানায় নিয়ে যায়। পরে রাজশাহী প্রেস ক্লাবের সদস্যরা তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসেন।

এদিকে সাংবাদিক সাইদুর রহমানের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে আজ বুধবার বিকেলে নগরীর জিরো পয়েন্ট এলাকায় এক সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে রাজশাহীতে কর্মরত সকল সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

স/আ