সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

সেই এশাকে স্বপদে পুনর্বহাল

নিউজ ডেস্ক১৩ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
সেই এশাকে স্বপদে পুনর্বহাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে ছাত্রী নির্যাতনের অভিযোগে হল, বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে বহিস্কার হওয়া ইফফাত জাহান এশার ওপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ছাত্রলীগ।

শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন ইশরাত জাহান এশা। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে মঙ্গলবার মধ্য রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুফিয়া কামাল হলের ঘটনায় তাকে বহিস্কার করা হয়।

বৃহস্পতিবার ‘হলে সংঘঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তের জন্য’ কমিটি করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। কমিটিতে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নুসরাত জাহান নুপুর ও নিশীতা ইকবাল নদী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।