সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

মিরসরাইয়ে বালুবাহী ট্রাক কেড়ে নিল দুই শিশুর প্রাণ

নিউজ ডেস্ক১৩ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
মিরসরাইয়ে বালুবাহী ট্রাক কেড়ে নিল দুই শিশুর প্রাণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রামের মীরসরাই উপজেলার হিংগুলি ইউনিয়নের আজমনগর এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একই পরিবারের দুই শিশু মারা গেছে। তারা হলো ইশান (১২) ও জিশান (৫)।

ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। জোরারগঞ্জ থানার উপপরিদর্শক আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন বালুবাহী ট্রাকটিতে আগুন লাগিয়ে দেন। পরিস্থিতি এখন স্বাভাবিক।