লাইফ স্টাইল

অফিস করতে ইচ্ছা করছে না? অজুহাত খুঁজছেন?

নিউজ ডেস্ক১২ এপ্রিল ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এক মহিলা কর্মী নাকি একবার বলেছিলেন, ভুল করে তিনি একটি বিমানে উঠে গিয়েছিলেন। তারপর বিমানটি ছেড়ে দেয়। অতএব, অফিসে ডুব। আশ্চর্যের বিষয়, তাঁর কথা নাকি মেনেও নেওয়া হয়েছিল।
সবচেয়ে হাস্যকর অজুহাত দিয়েছিলেন বোধহয় ইনি। বসকে জানিয়েছিলেন, তাঁর বাড়ির সব জানলা-দরজা কেউ আঠা দিয়ে বন্ধ করে দিয়েছে। অতএব, বাড়িতেই বন্দি হয়ে থাকা ছাড়া কোনও উপায় ছিল না। ভাবুন তো, এমন আঠাও নাকি বাজারে পাওয়া যায়!
বয়ফ্রেন্ডের সঙ্গে ডেট আছে। এ দিকে অফিসেও রয়েছে জরুরি মিটিং। কী করবেন? এমন পরিস্থিতিতে এক মহিলা কর্মী বসকে কী বলেছিল জানেন? তাঁর মাথায় বাদুড় আটকে গিয়েছে। চুল থেকে বাদুড়দের ছাড়াতে অনেক সময় লেগে যায়। তাই তাঁর অফিসে আসা সম্ভব নয়।