সিল্কসিটিনিউজ ডেস্ক:
গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় মিঠু মিয়া (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
সোমবার সকালে আমতলী এলাকায় ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মিঠু বাঘেরহাটের চিতলমারী থানার কচুরিয়া এলাকার মজিদ মিয়ার ছেলে। তিনি টঙ্গী এলাকায় ভাড়া থেকে অটো চালাতেন।
টঙ্গী থানার এসআই শাহীন শেখ জানান, সকালে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে অটোরিকশা নিয়ে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন মিঠু। এ সময় টঙ্গীর আমতলী এলাকায় পৌঁছলে একটি বাস পেছন থেকে তার অটোকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যুগান্তর










