সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
নওগাঁ

বাংলাদেশের ৮ গরুর রাখালকে আটক করেছে বিএসএফ

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাংলাদেশের ৮ গরুর রাখালকে আটক করেছে বিএসএফ

সাপাহার প্রতিনিধি :

ঈদকে সামনে রেখে নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় গরু আনতে গিয়ে ৮জন বাংলাদেশী রাখালকে আটক করেছে ভারতীয় বিএসএফ।

ভারত ভূখন্ডে আটককৃত রাখালেরা হলেন, উপজেলার শ্রীধরবাটি ইসলামপুর গ্রামের আফছার আলীর পুত্র আকিমুদ্দীন (২৪), আব্দুস সামাদের পুত্র কবির হোসেন (২৫), হাবিবুর রহমানের পুত্র জাহাঙ্গীর আলম (৩০),ইয়াকুব আলীর পুত্র নাসির উদ্দীন (২০), আঃ সাত্তারের  পুত্র রেজাউল ইসলাম (১৭), মৃত-হেফাজ উদ্দীনের পুত্র  কামরুল ইসলাম (২৮), সাইদুর রহমানের পুত্র  আব্দুন নুর (২৬) ও দিঘিরহাট বিরামপুর গ্রামের মোন্তাজ আলীর পুত্র  শহিদুল ইসলাম (২২) বলে জানা গেছে।

শনিবার গভীর হাপানিয়া সীমান্ত এলাকা দিয়ে ভারত ভূখন্ডে প্রবেশ করে, পরে আদাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের জোয়ানদের নজরে পড়লে বিএসএফ’র তাড়া খেয়ে বামনগোলা থানার মাছুয়া কান্দর গ্রামে গিয়ে আশ্রয় নেয়।

পরে ভারতীয় সোর্স মারফত জানতে পেরে বামন গোলা থানার পুলিশ তাদেরকে সেখান থেকে আটক করে ভারতীয় কোর্টে চালান করেন।

এ বিষয়ে হাপানিয়া ক্যাম্প কমান্ডার মোফাজ্জল হোসেন এর সাথে কথা হলে তিনি বিষয়টি অস্বিকার করেন ।

স/আ