সিল্কসিটিনিউজ ডেস্ক:
আমরা অনেকভাবেই লেবু ব্যবহার করে থাকি। খাবার থেকে শুরু করে রূপচর্চা পর্যন্ত। ভিটামিন সি-তে ভরপুর লেবু আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। চলুন দেখে নেয়া যাক আপনার হাতের কাছের লেবুটি দিয়ে আপনি কি কি কাজ করে ফেলতে পারেন।
কাপড়কে চকচকে সাদা করে ফেলুন: ডিটারজেন্ট দিয়ে সাদা জামাকাপড় ধুয়েও মনের মতো সাদা রঙ পাওয়া যায় না যেন। সেক্ষেত্রে লেবুই হতে পারে আপনার সমস্যার একমাত্র সমাধান। লেবুর রস এবং বেকিং সোডার মিশ্রণে আপনার সাদা জামা আধ ঘন্টার জন্যে ভিজিয়ে রাখুন। এর পর আপনার পছন্দনীয় যে কোনো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।

দুর্গন্ধ দূর করে: ফ্রিজে আমরা অনেক কিছুই জমিয়ে রাখি। আর সেজন্য ফ্রিজে দুর্গন্ধও হয়ে থাকে। সেই দুর্গন্ধ দূর করতে কয়েক টুকরা কাটা লেবু সব সময় ফ্রিজে রাখতে পারেন। এতে ফ্রিজে গন্ধ হবে না।
নখের উজ্জ্বলতা বৃদ্ধি: অনেক সময় নানা ধরণের কাজ করার ফলে হাতের নখ মলিন ও ফ্যাকাসে হয়ে যায়। দাগও পড়ে যায় নখে। এইসকল সমস্যা থেকে মুক্তি পেতে ১০ মিনিটের জন্য নখ লেবুর রসে ডুবিয়ে রাখুন। ফিরে পাবেন নখের হারানো উজ্জ্বলতা।
অ্যান্টিসেপটিকের কাজ করে: শরীরের কোথাও যদি কাঁটাবিছে কামড়ায় তবে আগে বিছের বিষ বের করে নিন। এবার ঐ জায়গায় লবণ ও লেবুর রসের মিশ্রণ লাগিয়ে রাখুন। অ্যান্টিসেপটিকের কাজ করবে। যদিও এসব ক্ষেত্রে যত দ্রূত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। কিন্তু তড়িঘড়ি ব্যথা কমানোর জন্য এই পদ্ধতি কাজে দেবে।
পিঁপড়া এবং মশা দূরে রাখে: প্রায় সময়েই এমন হয় যে, ঘরে পিঁপড়ার উপদ্রব খুব বেশি বেড়ে যায়। আর মশার সমস্যা তো সবসময় থাকেই। পিঁপড়ার উপদ্রব থেকে নিজেকে মুক্ত রাখতে জানালা বাইরের অংশ এবং দরজার প্রবেশপথে কিছু পরিমাণ লেবুর রস দিয়ে রাখুন। আর ঘর থেকে মশা দূরে রাখতে চাইলে একটা লেবু মাঝ বরাবর কেটে তাতে কিছু পরিমাণ লবঙ্গ গেঁথে রেখে দিন খোলা কোনো স্থানে।
চুলের উজ্জ্বলতা বাড়াতে: অনেক সময় চুলে তৈলাক্ত ভাব থাকে যা শ্যাম্পু করার পরেও থেকে যায়। সেক্ষেত্রে একটু সচেতন হলেই আপনি পারবেন আপনার চুলের এই অনাকাঙ্ক্ষিত ভাব দূর করতে। আধা কাপ লেবুর রসের সাথে আধা কাপ পানি মিশিয়ে চুলে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করুন। দেখবেন আপনার চুলের তৈলাক্ত ভাব নিমিষেই কেটে গেছে এবং স্বাস্থ্যজ্জ্বোল চুলের অধিকারী হয়ে উঠবেন।
বিডি২৪লাইভ









