সদ্য প্রকাশিত
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
বিচিত্র

পুরুষ হতে চান আমিরাতের তিন নারী!

নিউজ ডেস্ক২৫ মার্চ ২০১৮১ মিনিট পড়া
পুরুষ হতে চান আমিরাতের তিন নারী!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বর্তমানে তারা নারী। তবে নিজেদের লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হতে চান।

নারী অবস্থায় যে নাম রয়েছে, তা পরিবর্তন করে পুরুষদের মতো নাম নিতে চান। সরকারি জাতীয় পরিচয়পত্রও বদলে ফেলতে চান।

সংযুক্ত আরব আমিরাতের এই তিন নারীরই বয়স ২৫ বছরের কম। অপারেশনের মাধ্যমে তারা লিঙ্গ পরিবর্তনের জন্য আদালতে আবেদনও করেছিলেন। তবে দেশটির বিচারবিভাগ ওই তিন নারীর দাবি প্রত্যাখ্যান করেন।

আইনজীবী আলী আবদুল্লাহ মানসুরি এর আগে বলেছেন, সারা গায়ে অতিরিক্ত চুল, পুরুষদের মতো কণ্ঠস্বর এবং আচরণের কারণে তারা নিজেদের লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হতে চান।

তিনি আরো বলেন, নারী অবস্থায় থাকতে তারা বিরক্ত বোধ করছেন। অনেক হয়রানির শিকার হচ্ছেন নারী হওয়ার কারণে। সে কারণে পুরুষ হতে চান।

ওই নারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে কয়েকজন চিকিৎসকের একটি দলকে তাদের স্বাস্থ্য পরীক্ষার পর এ ব্যাপারে প্রতিবেদন দিতে বলে বিচার বিভাগ। পরে চিকিৎসকদের দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে ওই নারীদের আবেদন খারিজ করে দেয় আদালত।