সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

দুদক এখন বিরোধী দমনের হাতিয়ার : রিজভী

নিউজ ডেস্ক১৬ মার্চ ২০১৮২ মিনিট পড়া
দুদক এখন বিরোধী দমনের হাতিয়ার : রিজভী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুদক এখন বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে কাজ করছে। গতকাল খালেদা জিয়ার বিরুদ্ধে লিভ টু আপিল করে তারা আবারও প্রমাণ করল, তারা সরকারের প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার।

আজ শুক্রবার সকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বাংলাদেশ ব্যাংক লুট হলো, সরকারি ব্যাংক লুট হয়ে ব্যাংকিং ব্যবস্থা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, অথচ দুদক এ ক্ষেত্রে উটপাখির মতো বালিতে মাথা গুঁজে রেখেছে। মামলা করা তো দূরে থাক, এদের বিরুদ্ধে একটা শব্দও মুখ থেকে বের হয় না।’

‘দুদক প্রধানমন্ত্রীর চাহিদা মেটাতে বিএনপিকে নিজ দেশেই পরাধীনতার সুদৃঢ় বন্ধনে বন্দি করতে বেপরোয়াভাবে কাজ করছে। বেপরোয়া দখল আর দুর্নীতিই আওয়ামী লীগের বৈশিষ্ট্য। কিন্তু ব্যথিত-বঞ্চিত ও অপমানিত জনগণ এই সরকারের অন্যায় উৎপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধের সকল প্রস্তুতি নিচ্ছে।’

এ সময় অ্যাটর্নি জেনারেলের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ আইনজ্ঞের আচরণে মনে হয়, তিনি অন্যকে কষ্ট দিতে পারলেই আনন্দ পান। এতেই যেন তিনি শান্তি খুঁজে পান। তাঁর আবেদন আমলে নিয়ে খালেদা জিয়ার জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।

বিএনপির এ নেতা বলেন, অ্যাটর্নি জেনারেলের কর্মকাণ্ড প্রমাণ করে তিনি যেন রাষ্ট্রের প্রধান আইনজীবী নন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান আইনজ্ঞ।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে চার দিনের রিমান্ডে নেওয়ার প্রতিবাদ জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, রিমান্ড মঞ্জুর করা এখন অজানা আতঙ্কের রূপ ধারণ করেছে গোটা দেশের মানুষের কাছে। রিমান্ড মানেই তো বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের নির্যাতনের মাধ্যমে হত্যা করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।