সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

মোটরবাইকে নসিমনকে ওভারটেক করতে গিয়ে স্কুলছাত্র নিহত

নিউজ ডেস্ক১১ মার্চ ২০১৮১ মিনিট পড়া
মোটরবাইকে নসিমনকে ওভারটেক করতে গিয়ে স্কুলছাত্র নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে নসিমনকে ওভারটেক করতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহত বাঁধন (১৪) উপজেলার কল্যাণপুর গ্রামের কাবিরুল ইসলামের ছেলে ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

রোববার দুপুরে গাংনী উপজেলার গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গোপালনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

গাংনী থানার ওসি হরেন্দ্র্র নাথ সরকার জানান, নিহত বাঁধন মটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে একটি নসিমনকে ওভারটেক করতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।

সূত্র: যুগান্তর