নন্দীগ্রাম প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে লিফলেট বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি বাজার, ধুন্দার বাজার ও বাংলা বাজারে এ লিফলেট বিতরণ করেন, জেলা বিএনপি নেতা আলহাজ্ব মোশারফ হোসেন।
এসময় বিএনপি নেতা আলা উদ্দিন সরকার, জহুরুল ইসলাম, মশিউর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আলেকজান্ডার, যুবদল নেতা আব্দুল মজিদ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স/শ











