সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

কবীর তুহিনের মায়ের মৃত্যুতে আরইউজে’র শোক

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৮১ মিনিট পড়া
কবীর তুহিনের মায়ের মৃত্যুতে আরইউজে’র শোক

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য ফটোসাংবাদিক কবীর তুহিনের মা আসমা বেগম (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে..রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সহ-সভাপতি শরীফ সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, সদস্য মিজানুর রহমান টুকু, জনাব আলী ও সামাদ খান মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

স/শ