ঘড়িতে তখন বাজে কাটকাট বিকেল ৪ টা। আকাশ প্রচ- মেঘাচ্ছন্ন, অনিশ্চিত যাত্রার পথে মুম্বাই-কলকাতার একটি ফ্লাইট। পুরো বিমান যাত্রীতে পরিপূর্ণ, খালি নেই একটি সিটও। যাত্রীদের তাড়ার কথা বিবেচনা করে আকাশে উড্ডয়ন করে ভারতীয় অভ্যন্তরীণ রুটের এই বিমানটি। আকাশ খারাপ থাকার পরও বিমানের ক্যাপ্টেন (পাইলট) তাঁর নিজ দক্ষতা দিয়ে ভালোই চালাচ্ছিল বিমানটি। ভারতীয় অভ্যন্তরীণ রুট মুম্বাই থেকে কলকাতা পৌঁছাতে একটি বিমানের সময় লাগে স্বাভাবিকভাবে ১ ঘণ্টা ৩০ মিনিট। নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছাবে ২০১৭ সালে ১৫ মে এর বিকেল ৪ টার ফ্লাইটটি। হঠাৎ আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা দেয়। বৈমানিক আকাশে কালে মেঘ দেখে একটু বিচলিত বটে। এমন পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ প্রায় হারাতে বসে দায়িত্বরত ক্যাপ্টেন। বিমানে যাত্রী ও কর্মরত কর্মকর্তাও দুঃচিন্তায় পড়ে। এই বুঝি প্রাণ যায় যায়। কিছুক্ষণ উৎকণ্ঠার পর আবার স্বাভাবিক হয় বিমানে সকলে। কারণ কর্তব্যরত বৈমানিক সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে এনেছেন বিমানটি। হাফ ছেড়ে বাঁচলেন যাত্রীরা, এ যাত্রায় প্রাণটা বাঁচল বুঝি-মেঘাচ্ছন্ন আকাশে হঠাৎই সূর্য হাসি। অন্ধকারের পরে আলোর ঝলকানি। এগিয়ে চলছে বিমানটি।
কলকাতায় বিমানটি পৌঁছানোর নির্ধারিত সময় ৫ টা ৩০ মিনিট। ঘড়িতে তখন ৫ টা বেজে ১৫ মিনিট। মাত্র ১৫ মিনিটের মধ্যে কলকাতার রানওয়ে নামতে হবে বিমানটিকে। আবার ভয়ঙ্কর মেঘাচ্ছন্ন আকাশ, আগেরবারের চেয়ে অধিকগুণ ভয়ঙ্কর। বিমানের ক্যাপ্টেন এবার বুঝে উঠতে পারছে না-এমন পরিস্থিতে কী করা উচিৎ তাঁর। প্রায় নিয়ন্ত্রণ হারানো উপক্রম বিমানটি। যাত্রীরাও আগের তুলনায় অধিক উৎকণ্ঠার মধ্যে। যাত্রীরা কেউ কেউ ভাবছে জীবনের শেষ মূহুর্ত এখনই বুঝি। এমন পরিস্থিতিতে কলকাতা বিমান বন্দরের কন্টোল থেকে তথ্য আসে পাইলট এর কাছে। প্রচ- বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কলকাতার রানওয়ে বিমান নামা কোনোভাবেই সম্ভব নয়। আরো ঘাবড়ে যান পাইলট। অস্বাভাবিকভাবে চলছে বিমানটি। অধিক কাঁপুনির ফলে অনেক যাত্রী বিমানে মধ্যে ইতিমধ্যে আহত হয়েছে। কন্টোল রুম থেকে আবার তথ্য আসে পাইলটের কাছে, নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে সিদ্ধান্ত নিতে বলে পাইলটকে। ঘড়িতে তখন ৬ টা ৫ মিনিট। বিমান নামার নির্ধারিত সময়ের ৩৫ মিনিট পার হয়েছে এরই মধ্যে। জীবন মৃত্যুর সন্নিকটে সবাইÑ
পাইলট সিদ্ধান্ত নেন বিমান রানওয়েতে নামাবে। একবার বিমান রানওয়ে নামে, আবার আকাশে উড়ে। এইভাবে তিন-চার ব্যর্থ হয় হন পাইলট। বৈমানিক, সহকারী বৈমানিক, বিমানবালা, যাত্রীরা, যাত্রীদের আত্মীয়-স্বজন, কন্টোল রুম কর্মকর্তাদের মাঝে রুদ্ধশ্বাস পরিস্থিতি। ইতিমধ্যে পরিস্থিতি টেলিভিশন চ্যানেলেরগুলো সরাসরি সম্প্রচার করছে। যাত্রীদের আত্মীয়-স্বজন বিমান বন্দরের ভিড় করেছে। অন্তত সবার মৃতদেহ কাছ থেকে দেখার জন্যে- ঘড়িতে যখন ৬ টা ৭ মিনিট। তখন সুদক্ষ বৈমানিক এর বুদ্ধিমত্তার ফলে উৎকণ্ঠার মাঝে কলকাতার বিমান বন্দরে নামে যাত্রী বোঝাই বিমানটি। সবাই হাফ ছেড়ে বাঁচলÑ এটা কোনো বাস্তব ফ্লাইটের ঘটনা নয়। কলকাতার পরিচালক কমলেশ্বর মুখার্জি পরিচালিত নতুন সিনেমা ‘ককপিট’ এর কাহিনী।

কমলেশ্বর মুখার্জি পরিচালিত এই সিনেমাটির গল্পের মধ্যে সর্বক্ষণই উৎকণ্ঠা নিয়ে ঢুকে থাকে সিনেমা হলে দর্শকরা। কারণ সিনেমার গল্পের স্টোরি লাইন সাজানো হয়েছে দর্শকেদের কথা চিন্তা করেই। দুই ঘণ্টার অধিক ‘ককপিট’ সিনেমার মধ্যে দুই-একটি দৃশ্য বাদে দর্শকদের মনোযোগ ফেরানোর কোনো সুযোগ নেই। কলকাতার এই সিনেমা বাংলাদেশের শতাধিক সিনেমা হলে আমাদানি মুক্তির ব্যবস্থা করেছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এবার সিনেমার নানা বিষয় নিয়ে আলোচনা করা যাকÑ সমানহারে না হলে, দুইবাংলার অভিনেতারা অভিনয় করেছে ‘ককপিট’ চলচ্চিত্রে। বাংলাদেশের অভিনেতাদের মধ্যে উদীয়মান চলচ্চিত্রনায়ক রোশান, নাদের চৌধুরী ছিলেন ‘ককপিট’এ। কলকাতার জনপ্রিয় নায়ক দেব, কয়েল মল্লিক, রুক্সমিনি মিত্র, পরাণ বন্দোপাধ্যায় প্রমুখ।
বলতে পারি দর্শকরা খুব আগ্রহ নিয়ে দেখব ‘ককপিট’ সিনেমাটি। প্রেক্ষাগ্রহে গিয়ে দেখা গেল, দর্শকদের ধরে রাখতে সক্ষম কমলেশ্বর মুখার্জি পরিচালিত কলকাতার সিনেমা ‘ককপিট । তবে দর্শকদের উঁপচে পড়া ভীড় লক্ষ্য করা গেল না ভারতীয় এই সিনেমায়। এর কারণ হয়তো, বাংলাদেশের সিনেমার প্রতি আগ্রহ বাড়ছে দর্শকদের। পরিচালক ও চিত্রনায়ক দেব এর প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস ‘ককপিট’ সিনেমাকে রোমান্টিক প্রেমের চলচ্চিত্র বলছেন। তবে এই সিনেমাতে রোমান্টিক যে কটি দৃশ্য আছে, সেগুলোই বরং দর্শদের কাছে ব্রোরিং লেগেছে। সিনেমা মধ্যে যে টানটান উত্তেজনা ছিল, তাঁর ধাবাবাহিকতা নষ্ট করেছে রোমান্টিক দৃশ্য গুলো। মনে হবে অযাচিতভাবে এসেছে দৃশ্যগুলো, যুক্তি, প্রাসঙ্গিকতার ধার ধারেননি পরিচালক। এমনটি মনে হতে পারে দর্শকদের। পরিচালক ‘ককপিট’ সিনেমায় বিমানে যাত্রীদের কয়েকটি শ্রেণিতে, বয়স, সামাজিক মর্যদায় দেখিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। যেহেতু বিমান বিভ্রাট নিয়ে সিনেমা, ফ্ল্যাশব্যাকে নানা কাহিনীও দেখিয়েছে পরিচালক। তবে ফ্ল্যাশব্যাকের ঘটনাগুলো আরও হৃদয়বিদারক, রোকান্টিক ও সামাজিকভাবে তুলে ধরা গেলে সিনেমার ঘাড়তিগুলো পূর্ণ হতো।
কয়েকটি পরিবারের নানা সঙ্কটের ঘটনা তুলে ধরেছেন কমলেশ্বর মুখার্জি ‘ককপিট’ সিনেমার মধ্যে। বিমানের প্রধান ক্যাপ্টেন চিত্রনায়ক দেব ও তার পরিবার। এছাড়া প্রেমিক-প্রেমিকা মুম্বাই থেকে পালিয়ে কলকাতায় বিয়ে করতে যাচ্ছে এমন একটি জুটি ও তাদের পরিবার। মুম্বাইয়ে চিকিৎসা নিতে আসা পরাণ দা ও তাঁর পরিবার ফিরছে কলকাতায়। আলোচিত চিত্রনায়িকা পরিচালকের সঙ্গে মান-অভিমান করে কলতাকায় ব্যাক করছে। এক শিশু তার মা কাছ থেকে কলকাতায় বাবার কাছে ফিরতে বিমানে একা। এক যুবক চাকুরির ভাইভা দিতে কলকাতয় আসছে। যাত্রীদের মধ্যে সবাই সর্বস্তরের মানুষ ছিল। কেউ নিয়মিত বিমানে যাতায়াত করে, কেউ আজই প্রথম। এইসব মানুষদের কাহিনি নিয়ে পুরো সিনেমা। পরিবারের দেবের বাবাও পাইটল ছিল, বিমান দূর্ঘটনায় মারা গেছে। তাই দেবকে নিয়ে পরিবারের উৎকণ্ঠা একটু বেশি। এরকম যাত্রীদের সবার পরিবারের মধ্যেও। বিমানবালা রুক্সমিনি মিত্র পছন্দ করে ক্যাপ্টেন দেবকে। কিন্তু দেব বিয়ে করে কোয়েল মল্লিককে। এরকম ত্রিমাত্রিক প্রেম কাহিনী পাবে দর্শকরা ‘ককপিট’ এ। কোয়েল মল্লিক ও দেব তাঁদের স্বাভাবিক অভিনয়ই করেছেন। তবে রুক্সমিনি দারুণ প্রাণবন্ত অভিনয় করেছে ‘ককপিট’ এ। পর্দায় তার উপস্থিতি চোখে পড়ার মতো। বাংলাদেশের রোশান উদীয়মান হিসেবে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তাছাড়া পরাণ দা ও নাদের চৌধুরী সিনেমার গল্পকে টেনে নিয়ে গেছেন। চিত্রনায়ক প্রসেনজিৎ পর্দায় সামান্য উপস্থিতি চোখে পড়ার মতো। দৃশ্যসজ্জা গল্পের সঙ্গে বানান সই বটে, শব্দ নিয়ন্ত্রণ দারুন, মেকআপ চরিত্রনুযায়ী বাস্তবতার সঙ্গে মিল রেখে করা। তবে গানের দৃশ্য গুলেতো রোমান্টিক বস্তা-পচা আইডিয়া থেকে বেরুতে পারেন পরিচালক।
পরিচালক কমলেশ্বর মুখার্জি নানাভাবে দর্শকদের ধরে রাখতে চেয়েছেন ‘ককপিটে’। তবে দু-একটি দৃশ্য ছাড়া সিনেমা নির্মাণে পরিচালক সফলও বটে। রোমান্টিক দৃশ্য ও বিমানের ভেতরের শর্ট ও বাহিরের লং শর্ট এর মধ্যে সামঞ্জ্যপূর্ণতার ঘাড়তি দেখা দেছে। দেবকে নিয়ে সিনেমার শেষে কোয়েল মল্লিক দুঃচিন্তায় তখন চিত্রনায়কের মা বলেন, ‘ও ঠিক সামলে নিবে’ তখনই সিনেমার গল্পটা পরিস্কার হয় দর্শকের কাছে। পরিচালক এই সংলাপটি আগে দেবের মাকে দিয়ে না বলতে পারতেন। তবে নানা সঙ্গতি-অসঙ্গতি সত্ত্বেও পরিচালক সফল। সর্বপরি বলতে পারি রোমান্টিক প্রেম ও টানটান উত্তেজনার ছবি ‘ককপিট’।
সুজন নাজির
সাংবাদিক ও নাট্যকর্মী
sujonnazeer91@gmail.com
০১৭৩৭৭২৪৬৫৬










