বগুড়া প্রতিনিধি:
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী’তে কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে বগুড়ার গাবতলীতে বিএনপি’র লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার গাবতলীর বালিয়াদিঘী কলাকোপা সুবাদ বাজারে লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুব, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন রনি, আব্দুর রশিদ, আব্দুর রহিম আদি, যুবদল নেতা জাহিদুল ইসলাম, ঈমান আলী, রেজাউল করিম রেজা, আব্দুল মতিন, আব্দুল হান্নান, সোহেল রানা, ইয়াছিন আলী, শহিদুল ইসলাম, গাবতলী থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, ছাত্রদল নেতা উজ্জল, সোহেল, টুটুল ও মোত্তাদির প্রমূখ।
স/শ











